২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

পদ্মায় নাব্য সংকট: দৌলতদিয়ায় ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

তবে ৩ ও ৪ নম্বর ঘাট দি‌য়ে যাত্রী ও যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 05:18 PM

Updated : 19 Sep 2026, 05:18 PM

পদ্মা নদীতে নাব্য সংকটে রাজবাড়ীর দৌলতদিয়ায় ৭ নম্বর ফেরিঘাট বন্ধ রয়েছে। তবে ৩ ও ৪ নম্বর ঘাট দি‌য়ে যাত্রী ও যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে।

শুক্রবার ভোর থেকে ঘাট‌টি সাম‌য়িক সম‌য়ের জন‌্য বন্ধ করে দেওয়া হয় ব‌লে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাট শাখার এজিএম মো. সালাহউদ্দিন জানিয়েছেন শনিবার।

তি‌নি বলেন, বেশ ক‌য়েক‌দিন ধরে নাব‌্যতা সংক‌টের কার‌ণে ৭ নম্বর ঘা‌টে ফে‌রি ভিড়‌তে সমস্যা হ‌চ্ছি‌ল। যে কার‌ণে শুক্রবার ভোর থেকে সাম‌য়িক সম‌য়ের জন‌্য ঘাটটি বন্ধ রাখা হ‌য়। নাব‌্যতা দূর কর‌তে ড্রেজিং‌য়ের প্রয়োজন। এজন‌্য বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে অব‌হিত করা হ‌য়ে‌ছে।

সালাহউদ্দিন বলেন, ৭ নম্বর ফে‌রি ঘাট‌টি বন্ধ থাকায় ৩ ও ৪ নম্বর ঘাট দি‌য়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হ‌চ্ছে। ত‌বে ঘাট এলাকায় যানজট ও ভোগা‌ন্তি নেই। বর্তমানে এ নৌপথে ১৮টি ফেরির মধ্যে ১২টি ফেরি চলাচল করছে।

পুরানো খবর:

মাঝ পদ্মায় ফেরি বিকল: আতঙ্কে যাত্রীরা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন