২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সিরাজগঞ্জ মহাসড়কে ৭ ঘণ্টার যানজট, সন্ধ্যার পর স্বাভাবিক

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা সেতু থেকে হাটিকুমরুল হয়ে চান্দাইকোনা এবং বনপাড়ার গোজা সেতু পর্যন্ত যানযট ছড়িয়ে পড়ে।

সিরাজগঞ্জ মহাসড়কে ৭ ঘণ্টার যানজট, সন্ধ্যার পর স্বাভাবিক

ঢাকা-বগুড়া মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ অংশে বাসের দীর্ঘ সারি।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2023, 12:29 AM

Updated : 08 Jul 2023, 12:29 AM

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতি যাত্রায় সিরাজগঞ্জে মহাসড়কে ৭ ঘণ্টার তীব্র যানজট সন্ধ্যার পর স্বাভাবিক হয় বলে জানায় পুলিশ।

শুক্রবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া যানজট সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা-বগুড়া মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা সেতু থেকে হাটিকুমরুল হয়ে চান্দাইকোনা এবং বনপাড়া রুটের গোজা সেতু পর্যন্ত ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, মহাসড়কে যানজট থাকায় সিরাজগঞ্জ শহর দিয়ে চলাচল করে দূরপাল্লার অনেক যানবাহন। এতে জেলা শহরেও যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। 

হাটিকুমরুল হাইওয়ে ওসি বদরুল কবির জানান, সকালে পাচলিয়ায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। ধীরে ধীরে তা নলকা সেতু থেকে চান্দাইকোনা পর্যন্ত ছড়িয়ে পড়ে। সন্ধ্যার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মহাসড়তে দীর্ঘ যানজট নিয়ে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মনিরুল ইসলাম বলেন, ছুটি শেষে পোশাক কারখানার কর্মীরা কর্মস্থলে ফিরছেন। বাস ছাড়াও ট্রাক-পিকআপেও ঢাকায় ঢুকছে বিপুলসংখ্যক মানুষ। 

সড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছিল; যার প্রভাব আঞ্চলিক সড়কগুলোতে পড়ে বলে জানান ট্রাফিক পুলিশের এ কর্মকর্তা।