১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জে গানের আসর থেকে ফেরার পথে কৃষককে কুপিয়ে হত্যা

চম্পক ধাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

হবিগঞ্জে গানের আসর থেকে ফেরার পথে কৃষককে কুপিয়ে হত্যা

হবিগঞ্জের লাখাই থানা।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2024, 04:15 PM

Updated : 11 Jan 2024, 04:15 PM

হবিগঞ্জের লাখাই উপজেলায় বাউল গানের আসর থেকে ফেরার পথে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ভোরে উপজেলার কাটাকান্দি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন লাখাই থানার পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম।

নিহত ৪২ বছরের বুধ লাল দাশ উপজেলার বুল্লা ইউনিয়নের হেলারকান্দি গ্রামের মহারাজ দাশের ছেলে।

স্থানীয়দের বরাতে পরিদর্শক চম্পক ধাম জানান, বুধবার রাতে একই উপজেলার বড়কান্দি গ্রামে একটি গানের আসর ছিল। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাউল শিল্পীরা এসে গান পরিবেশন করেন।

সেখানে গান শোনা শেষে ভোরে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন বুধ লাল দাশ। পথে কাটাকান্দি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে  চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

চম্পক ধাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।