১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দেবিদ্বার পৌরসভার প্রথম নির্বাচনে আওয়ামী লীগের শামীম বিজয়ী

৪ হাজার ৩৭৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন সাইফুল ইসলাম শামীম।

দেবিদ্বার পৌরসভার প্রথম নির্বাচনে আওয়ামী লীগের শামীম বিজয়ী

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সাইফুল ইসলাম শামীম।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2023, 10:55 PM

Updated : 17 Jul 2023, 10:55 PM

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সাইফুল ইসলাম শামীম।

সোমবার দিনভর ভোট শেষে রাত ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ফলাফল অনুযায়ী, শামীম পেয়েছেন ১২ হাজার ১৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী নারকেল গাছ প্রতীকের মো. আবুল কাশেম পেয়েছেন ৭ হাজার ৭৭১ ভোট।

৪ হাজার ৩৭৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন সাইফুল ইসলাম শামীম।

২০০২ সালে দেবিদ্বার পৌরসভা গঠিত হলেও সীমানা সংক্রান্ত মামলার কারণে দীর্ঘ ২১ বছর পর অনুষ্ঠিত হলো নির্বাচন। ওই নির্বাচনে মেয়র পদে লড়াই করেছেন আটজন। সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন ৬৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৮ জন।

পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৪৪ হাজার ৫৮৭ জন। এ পৌরসভায় ইভিএমের মাধ্যমে ১৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।

মেয়র পদে অন্যান্যের মধ্যে এম এ কাইয়ুম ভূইয়া (ক্যারম বোর্ড) ৪ হাজার ৯৮৮ ভোট, শাহজাহান মোল্লা (ইস্ত্রি) ১ হাজার ৬৯৬ ভোট, আবুল খায়ের (কম্পিউটার) ১ হাজার ৫৩৭ ভোট, এ বি এম আতিকুর রহমান বাশার (মোবাইল ফোন) ৮৭০ ভোট, সাইফুল ইসলাম সরকার (জগ) ২৩১ এবং শরিফুল ইসলাম সুমন (চামচ) ৩২৩ ভোট পেয়েছেন।