০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

বরিশালে পিকআপের পাটাতনে লুকানো ছিল ৯০ কেজি গাঁজা, আটক ১

এ ঘটনায় আটক ব্যক্তিসহ পালিয়ে যাওয়া দুজনকে আসামি করে মামলা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Oct 2026, 05:15 PM

Updated : 03 Oct 2026, 05:14 PM

বরিশাল নগরী থেকে পিকআপে লুকিয়ে রাখা ৯০ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার গভীর রাতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় বলে শনিবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম।

আটক রুহুল হাওলাদার (২২) নগরীর ৬ নম্বর ওয়ার্ড হুমায়ুন হাওলাদারের ছেলে।

উপ-পরিচালক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল শুক্রবার রাত দেড়টার দিকে নগরীর ৯ নম্বর ওয়ার্ড রসুলপুর চর এলাকায় অভিযান করে। ওই এলাকার বরফকলের কাছে পৌছুলে একটি পিকাআপের কাছে থাকা তিনজন লোক দৌড়ে পালানোর চেষ্টা করে।

এ সময় ধাওয়া করে রুহুল হাওলাদারকে আটক করা হয়। পরে পিকআপের পাঠাতনের নিচে কৌশলে লুকানো অবস্থায় ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক রুহুলের দেওয়া তথ্য মতে পালিয়ে যাওয়া দুজন হলেন, কুমিল্লার দুর্গাপুর গ্রামের মো. হাসেন আলীর ছেলে সিরাজ মিয়া (৩৭) ও নগরীর রসুলপুরের মৃত ফারুক হাওলাদারের ছেলে পলাশ হাওলাদার (৪২)।

মোহাম্মদ খোরশিদ আলম আরও বলেন, এ ঘটনায় আটক ব্যক্তিসহ পালিয়ে যাওয়া দুজনকে আসামি করে মামলা করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।