১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

উপ-নির্বাচনের জন্য প্রস্তুত সাজেদা চৌধুরীর আসন

গত ২৬ সেপ্টেম্বর এ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

উপ-নির্বাচনের জন্য প্রস্তুত সাজেদা চৌধুরীর আসন

সৈয়দা সাজেদা চৌধুরী

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2022, 04:59 PM

Updated : 04 Nov 2022, 05:02 PM

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর-২ আসনের উপ- নির্বাচনের প্রস্তুতি শেষ হয়েছে।

বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে প্রার্থীদের প্রচার শেষ হয়েছে। ইভিএমসহ ভোট গ্রহণের প্রয়োজনীয় জিনিস এরই মধ্যে কেন্দ্রে পৌঁছে গেছে।

নাগরকান্দা, সালথা উপজেলা ও সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহণের কথা রয়েছে।

এ আসনে ভোটার রয়েছে ৩ লাখ ১৮ হাজার ৪৭২ জন। এর মধ্যে নগরকান্দা উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৮৭৫। সালথা উপজেলায় ১ লাখ ৩২ হাজার ৪৬০ ও সদরপুরের কৃঞ্চপুর ইউনিয়নে ভোটার ২৮ হাজার ১৩৭ জন।

পুরানো খবর:

সাজেদার আসনে নৌকার প্রার্থী ছেলে লাবু

পুরানো খবর:

‘সাহসী, নিবেদিতপ্রাণ’ সাজেদা চৌধুরীকে স্মরণ সহযোদ্ধাদের

এ নির্বাচনে ১২৩টি ভোট কেন্দ্রের ৮০৬টি কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম-এ ভোট গ্রহণ করা হবে।

নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর একজন প্রয়াত সাজেদা চৌধুরীর ছোট ছেলে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনিত বটগাছ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীন বকুল মিয়া।

নগরকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব বলেন, “নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। বহিরাগতদের নির্বাচনী এলাকা ছাড়তে বলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য থাকছে।”

সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর সংসদীয় এ আসন শূন্য হয়। এরপর ২৬ সেপ্টেম্বর এ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।