২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় লরি চাপায় ওষুধ কোম্পানির প্রতিনিধির মৃত্যু

বিদ্যুতের খুঁটিবোঝাই একটি লরি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়।

নেত্রকোণায় লরি চাপায় ওষুধ কোম্পানির প্রতিনিধির মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়া থানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 11:49 AM

Updated : 21 Sep 2026, 11:49 AM

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিদ্যুতের খুঁটিবাহী লরির চাপায় মোটরসাইকেল আরোহী ওষুধ কোম্পানির এক প্রতিনিধি নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ১১টার দিকে নেত্রকোণা-কেন্দুয়া সড়কে উপজেলার রামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম।

নিহত মাহফুজুর রহমান মামুন (৩২) পূর্বধলা উপজেলার হিরণপুর ইউনিয়নের পাইলাটি গ্রামের ফজলুর শেখের ছেলে। তিনি পপুলার ফার্মাসিউটিক্যালসের বিক্রয় শাখায় কাজ করতেন।

ওসি তরিকুল ইসলাম বলেন, রাতে বিদ্যুতের খুঁটিবোঝাই একটি লরি নেত্রকোণা থেকে কেন্দুয়ার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয় লরিটি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মামুন মারা যান।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।