২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ট্র্রাকের চাকায় গেল দুই তরুণের প্রাণ

দুই তরুণই খুলনার আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।

খুলনায় ট্র্রাকের চাকায় গেল দুই তরুণের প্রাণ

ফাইল ছবি

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2022, 09:53 AM

Updated : 26 Aug 2022, 09:53 AM

খুলনার ফুলতলা উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই তরুণের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফুলতলা উপজেলার রাড়িপাড়া এলাকায় খুলনা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মিনহাজ হাসান রাজ (১৭) ফুলতলা উপজেলার বেগুনবাড়িয়া গ্রামের মোশারেফ শেখের ছেলে। আর তজিবুর রহমান শাদাত (১৮) অভয়নগর উপজেলার তালতালা সিরাজকাটি গ্রামের রাজিবুল ইসলাম সরদারের ছেলে। তারা দুজনই আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।

ফুলতলা থানার ওসি মো. ইলিয়াজ তালুকদার জানান, রাজ ও শাদাত মোটরসাইকেলে করে যশোরের অভয়নগরের দিকে যাচ্ছিলেন। রাড়িপাড়ায় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

“এ সময় তাদের মাথা ও কোমরের ওপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”

ঘটনার পর ট্রাকচালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যান। মরদেহ দুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।