২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফরিদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

একইসঙ্গে আসামি হারুন শেখকে এক লক্ষ টাকার অর্থদণ্ডের আদেশও দিয়েছেন বিচারক।

ফরিদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

রায়ের পর আদালত প্রাঙ্গণে আসামি হারুন শেখ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2023, 03:41 PM

Updated : 23 May 2023, 03:41 PM

ফরিদপুরের শিশু ধর্ষণের অপরাধে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। 

মঙ্গলবার দুপুরে এই রায় দেন আদালতের বিচারক মো. হাফিজুর রহমান। 

সাজাপ্রাপ্ত আসামি হলেন, আলফাডাঙ্গার উপজেলার পাকুড়িয়া এলাকার কামাল শেখের ছেলে মো. হারুন শেখ। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। 

ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌসুলি (পিপি) স্বপন পাল জানান, ২০২০ সালের ২৬ নভেম্বর সন্ধ্যায় উপজেলার পাকুড়িয়ায় ১৩ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ করে হারুন শেখ এবং নিজের মোবাইল দিয়ে সেই দৃশ্যের ভিডিও ধারণ করে। 

এ ঘটনায় পরের দিন আলফাডাঙ্গা থানায় শিশুটির মা বাদি হয়ে মামলা করেন। 

পরে ২০২১ সালের ২৮ জুন আসামিকে দোষীসাব্যস্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তের দ্বায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। 

অ্যাডভোকেট স্বপন পাল জানান, মামলায় দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারায় অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় মঙ্গলবার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছন। 

পাশাপাশি বিচারক আসামিকে এক লক্ষ টাকার অর্থদণ্ডের আদেশ দিয়েছেন বলেও জানান পিপি স্বপন পাল।