২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে বাসচাপায় প্রাণ গেলো ভ্যানচালকের

পুলিশ বাসটি আটক করলেও চালক ও তার সহযোগী পলাতক

রাজবাড়ীতে বাসচাপায় প্রাণ গেলো ভ্যানচালকের

মরদেহের পাশে স্বজনদের ভিড়

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2022, 03:59 PM

Updated : 19 Aug 2022, 03:59 PM

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাস চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান আহলাদিপুর হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম।

ভ্যানচালক ফজর আলী (৪০) উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হাতেম মোল্লার পাড়া এলাকার জিন্নাত আলী শেখের ছেলে।

ওসি তরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভ্যানচালক ফজর আলী দৌলতদিয়া থেকে গোয়ালন্দ বাজারের দিকে যাচ্ছিলেন। পথে পদ্মার মোড় এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা দৌলতদিয়া ফেরিঘাটগামী একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে। সেই সঙ্গে বাসটিকে আটক করেছে। তবে বাসের চালক ও তার সহযোগী পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।