২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

টঙ্গীতে কিশোর উন্নয়ন কেন্দ্রে যুবকের মৃত্যু

ডাকাতির প্রস্তুতি মামলার আসামি হিসেবে দুই বছর ধরে কিশোর উন্নয়ন কেন্দ্রে আটক ছিলেন নয়ন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2023, 09:46 PM

Updated : 19 Dec 2023, 12:30 AM

গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে আটক এক যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা এহিয়াতুজ্জামান মিয়া। 

মৃত ২২ বছর বয়সি নয়ন মিয়া নারায়ণগঞ্জ সদর থানার শ্রী কৃষ্ণের ছেলে। 

এহিয়াতুজ্জামান জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ি থানায় ডাকাতির প্রস্তুতি মামলার আসামি হিসেবে দুই বছর ধরে টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে আটক ছিলেন নয়ন মিয়া। 

“সোমবার ডায়রিয়ায় আক্রান্ত হয় নয়ন। রাত ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়। 

“সেখান অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়; মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।” 

তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, ঘটনাটি থানায় কেউ জানায়নি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।