গাজীপুরে কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার
“অভিযোগ পাওয়ার পরপরই কলেজছাত্রীর স্বজনদের দেখানো অনুযায়ী প্রতিটি বাড়িতে অভিযান চালানো হয়। তবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।”
গাজীপুরের শ্রীপুরে এক কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।
এ ঘটনায় ওই ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।
বহিষ্কৃত মো. রিজভী (২৪) শ্রীপুরের মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের মনির হোসেনের ছেলে।
এ ঘটনায় রিজভী, তার বাবা মনির হোসেন ও মা নিলুফা আক্তারকে আসামি করে ভুক্তভোগী কলেজ ছাত্রীর পরিবার সোমবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে বলে শ্রীপুর থানার ওসি শাহিনুর আলম জানিয়েছেন।
বিস্তারিত আসছে …
