১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে নৌকা বাইচ দেখতে ধরলা পাড়ে উপচে পড়া ভিড়

নৌকা বাইচ প্রতিযোগিতায় জেলা ও জেলার বাইরে বিভিন্ন স্থান থেকে প্রায় ২২টি নৌকা অংশ নেয়।

কুড়িগ্রামে নৌকা বাইচ দেখতে ধরলা পাড়ে উপচে পড়া ভিড়

কুড়িগ্রামের ধরলা নদীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2023, 09:48 AM

Updated : 21 Dec 2023, 09:48 AM

কুড়িগ্রামের ধরলা নদীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা। নৌকা বাইচ দেখতে দূরদূরান্তর থেকে ধরলা সেতু পাড়ে ভিড় করেন নানা বয়সি মানুষ।

শুক্রবার দুপুরে নৌকা বাইচ প্রতিযোগিতায় জেলা ও জেলার বাইরে বিভিন্ন স্থান থেকে প্রায় ২২টি নৌকা অংশ নেয়।

এতে প্রথম পুরস্কার একটি মহিষ, দ্বিতীয় পুরস্কার গরু ও তৃতীয় পুরস্কার হিসেবে একটি ফ্রিজ রয়েছে বলে জানান আয়োজকরা।

নৌকা বাইচ দেখতে আসা মো. ফেরদৌস মিয়া বলেন, দীর্ঘ সাত বছর পর নৌকা খেলা দেখতে পেলাম। হাজার হাজার মানুষের ভিড়ে এ খেলা দেখার মজাই আলাদা। প্রতি বছর এই খেলা চালু থাক। গ্রাম বাংলার ঐতিহ্য আবার ফিরে আসুক।

মাধবরাম গ্রামের আয়শা বেগম বলেন, “আমার পরিবারের সবাই মিলে নৌকা খেলা দেখতে এসেছি। খুবি আনন্দময় একটা সময় কাটল। খেলা দেখে বাচ্চারাও দারুণ খুশি।”

আয়োজক কমিটির সভাপতি মো. ভজু মিয়া বলেন, “গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে স্থানীয় লোকজন নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছি। টানা তিন দিন এ প্রতিযোগিতা চলবে।”

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]