হাতিরঝিলে নৌকা বাইচ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি উপলক্ষে শনিবার রাজধানীর হাতিরঝিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন করা হয়। পুলিশ প্লাজা প্রান্ত থেকে শুরু হয়ে নৌকাগুলো এফডিসি প্রান্ত ঘুরে আবার শুরুর স্থানে ফিরে আসে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ১০টি নৌকা এ প্রতিযোগিতায় অংশ নেয়।
