০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে শিশু সাংবাদিকতায় হ্যালোর দিনব্যাপী কর্মশালা

শিশুদের নিয়ে এ ধরনের কর্মশালা করায় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ধন্যবাদ দেন টাঙ্গাইলের পৌর মেয়র।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2024, 09:19 PM

Updated : 28 Jan 2024, 09:19 PM

টাঙ্গাইলে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইল পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।

বিশেষ অতিথি ছিলেন- টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। 

এসময় আরও ছিলেন- টাঙ্গাইল প্রেস ক্লাবের সদস্য এসএম আওয়াল মিয়া, রেজাউল করিম ও আব্দুল্লাহ আল নোমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ সম্পাদক সাদিক ইভান।

পরে তিনি পুরোনো প্রশিক্ষিত ১০ শিশু সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা পরিচালনা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের টাঙ্গাইল প্রতিনিধি মোল্লা তোফাজ্জল।

পৌর মেয়র সিরাজুল হক আলমগীর শিশু সাংবাদিকদের ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার তাগিদ দেন।

তিনি বলেন, সাংবাদিকদের কাজ হচ্ছে দেশ, জাতি ও মানুষদের ভালো রাখা। মানুষের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা। শিশুদের সমস্যাগুলো শিশুরা যেভাবে উপলব্ধি করবে অন্যরা তা পারবে না।

শিশুদের নিয়ে এ ধরনের কর্মশালা করায় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ধন্যবাদ দেন মেয়র।

মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেন সাদিক ইভান।

২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত একই বিষয়ে তিন দিনব্যাপী কর্মশালায় টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ শিক্ষার্থী অংশ নেয়। দ্বিতীয় পর্যায়ে তাদের মধ্য থেকে ১০ শিশু সাংবাদিককে ফলোআপ কর্মশালার জন্য বাছাই করা হয়।