২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহ পৌর নির্বাচনে নৌকার ভরাডুবি

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪৭টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে।

ঝিনাইদহ পৌর নির্বাচনে নৌকার ভরাডুবি

ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী বিজয়ী হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2022, 09:36 PM

Updated : 11 Sep 2022, 09:36 PM

ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী বিজয়ী হয়েছেন।

রোববার দিনভর ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের পর সন্ধ্যায় নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয় বলে জেলা নির্বাচন কর্মকর্তা ও মো. আ. ছালেক জানান।

তিনি আরও জানান, বিজয়ী প্রার্থী মোট ২৫ হাজার ৭৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকার মার্কার প্রার্থী আব্দুল খালেক পেয়েছেন ১৮ হাজার ৫৩৯ ভোট।

রিটার্নিং কর্মকর্তা ওলিউর রহমান জানান, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪৭টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। ২৬৫টি কক্ষে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ নির্বাচনে মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে ৬৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পৌরসভায় মোট ভোটার ৮২ হাজার ৬৯৫ জন। এর মধ্যে ৪০ হাজার ৪৪৬ জন পুরুষ ও ৪২ হাজার ২৪৯ জন নারী।

নির্বাচন সুষ্ঠু করতে ১৮ জন নির্বাহী ও তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পাঁচ প্লাটুন বিজিবি, ৪৮০ জন পুলিশ, ৮০১ জন আনসার ও র‌্যাবের তিনটি স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়।

সীমানা সংক্রান্ত মামলার জটিলতাসহ নানা প্রতিবন্ধকতা কাটিয়ে দীর্ঘ ১১ বছর পর এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি ছিল। বৃষ্টির মধ্যেও ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।