তালায় মাদকের আসামি ‘ছিনিয়ে নিয়ে’ পুলিশকে অবরুদ্ধ, আটক ৩
সরকারি কাজে বাধা দেওয়া এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সাতক্ষীরার তালায় এক আসামিকে পুলিশের হাত থেকে ‘ছিনিয়ে নিয়ে’ অভিযানকারী পুলিশ সদস্যদের অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে হাজরাকাটি গ্রামে এ ঘটনায় পরে অতিরিক্ত পুলিশ গিয়ে অবরুদ্ধ সদস্যদের উদ্ধার করে। এ সময় তিনজনকে আটক করা হয় বলে তালা থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন।
আটকরা হলেন- ওই গ্রামের মৃত আপু বিশ্বাসের ছেলে মো. ফারুক বিশ্বাস, নূর ইসলাম বিশ্বাসের ছেলে রফিকুল বিশ্বাস এবং মোসলেম খাঁর ছেলে রাশেদ খাঁ।
বিস্তারিত আসছে …
