২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বিল থেকে যুবকের লাশ উদ্ধার

নিহত যুবকের মাথায় আঘাতের গভীর ক্ষত রয়েছে বলে জানান ওসি।

রাজশাহী অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2022, 02:32 PM

Updated : 22 Oct 2022, 02:32 PM

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন বিল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার শ্রীরামপুর এলাকার বিলের বেড়িবাঁধের নিচ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন।

তিনি বলেন, ‘লাশটি বেড়িবাঁধের নিচে বিলের পানিতে ছিল। নিহত যুবকের মাথায় আঘাতের গভীর ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে গত রাতের কোনো এক সময় তাকে হত্যা করে লাশ ফেলে গেছে।

“লাশের পরনে গ্যাভাডিন ফুল প্যান্ট, গেঞ্জি ও ফুল শার্ট ছিল। তার পরিচয় শনাক্ত করতে আশপাশের থানাগুলোতে ছবিসহ বার্তা পাঠানো হয়েছে।”

ওসি বলেন, ‘লাশের ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।