২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে ক্যাপসুল লিফট উদ্বোধন

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ একাডেমিক ভবন ‘ডি’-এ লিফটির উদ্বোধন করেন।

শাবিতে ক্যাপসুল লিফট উদ্বোধন

৪৪ লাখ টাকা ব্যয়ে স্থাপিত লিফট উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2022, 11:03 PM

Updated : 27 Sep 2022, 11:04 PM

সিঁড়ি দিয়ে স্বাভাবিকভাবে চলাচলে অক্ষম শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে ক্যাপসুল লিফট চালু হয়েছে। 

মঙ্গলবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ একাডেমিক ভবন ‘ডি’-এ লিফটির উদ্বোধন করেন।

 শাবির প্রকৌশল দপ্তর থেকে জানা যায়, ৬১০ থেকে ৬৩০ কেজি রেঞ্জের এ লিফটির সরবরাহ ও স্থাপনে ব্যয় হয়েছে ৪৪ লাখ টাকা। এর আগে একাডেমিক ভবন ‘সি’ ও ‘ই’ তে লিফট স্থাপন করা হয়; ভবন ‘বি’ তেও একই রকম লিফট স্থাপনের কাজ চলছে। 

বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনই চারতলা বিশিষ্ট। 

Image

৪৪ লাখ টাকা ব্যয়ে স্থাপিত লিফট উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক-শিক্ষার্থী সিঁড়ি বেয়ে ভবনে ওঠা-নামা করতে পারেন না। তাদের সুবিধার জন্য এসব ক্যাপসুল লিফট স্থাপন করা হয়েছে।” 

লিফট উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক ড. জায়েদা শারমিন, প্রক্টর, বিভাগীয় প্রধান, শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।