নেত্রকোণায় হাওরে নৌকা থেকে ২৫০ বোতল মদ জব্দ, গ্রেপ্তার ২
তল্লাশি করে নৌকা থেকে ভারতীয় ২৫০ বোতল মদ জব্দ করা হয় বলে জানায় নৌ পুলিশ।
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় হাওরে এক নৌকা থেকে ভারতীয় মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লেপসিয়া এলাকায় ধনু নদী থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান লেপসিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইর্নচাজ সাইফুল ইসলাম।
গ্রেপ্তারা হলেন- কিশোরঞ্জের বাজিতপুর উপজেলার শিমুলতলা গ্রামের বিল্লাল মিয়া (৩০) এবং একই উপজেলার শাহাপুর এলাকার আলামিন মিয়া (২৭)।
নৌ পুলিশ ফাঁড়ির ইর্নচাজ সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা নৌকাটি আটক করে লেপসিয়া নৌ পুলিশের টহল দল।
“পরে নৌকায় তল্লাশি করে ভারতীয় ২৫০ বোতল মদ জব্দ করা হয়।এ সয়ম নৌকায় থাকা দুজনকে গ্রেপ্তার করে নৌ পুলিশ।”
তাদের বিরুদ্ধে খালিয়াজুরি থানায় মামলা করা হয়েছে; রোববার তাদের আদালতে পাঠানো হবে বলে জানান নৌ পুলিশের এই কর্মকর্তা।
