Published : 21 Oct 2023, 09:43 AM
নাটোরে ৭০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইসসহ দুই যুবককে আটক করা হয়েছে। যাদের ‘মাদক ব্যবসায়ী’ বলছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের এসআই রফিকুল ইসলাম।
আটকরা হলেন- নাটোরের সিংড়ার আগপাড়া শেরকোল এলাকার আলাউদ্দীন শেখের ছেলে তারেক হোসেন (২০) এবং একই উপজেলার ঢাকঢোল ডাঙ্গাপাড়ার জহিরুল ইসলামের ছেলে রবিউল আওয়াল (৩২)।
এসআই রফিকুল জানান, ৭০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইসের আনুমানিক দাম প্রায় ৭ লাখ টাকা। আইসসহ আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন ধরে নাটোর জেলার বিভিন্ন এলাকায় আইস, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য কেনাবেচা করে।
এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।