১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরিশালে ১২ ইয়াবা উদ্ধার, ইউপি সদস্যসহ আটক ২

আটক দুইজনের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

বরিশালে ১২ ইয়াবা উদ্ধার, ইউপি সদস্যসহ আটক ২

পুলিশের হাতে আটক ইউপি সদস্য লুৎফর রহমান রুবেল পাটোয়ারী (বামে) ও রাসেল আহমেদ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2023, 03:22 PM

Updated : 05 Aug 2023, 04:26 PM

বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর এলাকা থেকে ১২টি ইয়াবাসহ এক ইউপি সদস্য ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে পৌরসভার অম্বিকাপুর এলাকায় থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানার এসআই আরিফুল ইসলাম।

আটকরা হলেন- উপজেলার উলানিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য লুৎফর রহমান রুবেল পাটোয়ারী (৪৫) ও তার সহযোগী রাসেল আহমেদ (৪০) পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অম্বিকাপুর এলাকার বাসিন্দা।

এসআই আরিফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে গোপন খবর পেয়ে অম্বিকাপুরে নির্মাণাধীন পাবলিক ক্লাবে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১২টি ইয়াবা পাওয়া যায়।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইয়াবা সেবন ও ক্রয়-বিক্রয়ে জড়িত থাকার অভিযানে ইউপি সদস্য ও তার সহযোগীকে আটক করা হয়েছে। এসআই মো. শাহবুদ্দিন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন।

আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।