১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খুলনায় জামান জুট মিল পুড়ল

ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2023, 10:14 AM

Updated : 26 Dec 2023, 10:14 AM

খুলনার দিঘলিয়া উপজেলায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে জামান জুট মিল।

সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরঘাট এলাকার ওই পাটকলে আগুন লাগে। খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর আটটি ইউনিট সেখানে যায়।

প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে বলে খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার জানান।

জুট মিলের ম্যানেজার রিপন মোল্লা জানান, রাত ৯টায় মিল বন্ধ করে বাসায় চলে যাওয়ার পর তিনি আগুন লাগার খবর পান।

এ ঘটনায় কেউ হতাহত হননি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।