২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩

এ দুর্ঘটনায় দুই বাসের অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Sep 2026, 05:42 PM

Updated : 25 Sep 2026, 06:09 PM

মাদারীপুরের শিবচরে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার বেলা ৪টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চরে এ দুর্ঘটনায় আরও অন্তত দশজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

শিবচর হাইওয়ে থানার এসআই মুনতাসির রহমান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করি।”

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

শিবচর হাইওয়ে থানার এসআই মুনতাসির রহমান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করি।”

পু‌লিশ ও স্থানীয়রা বলছে, খুলনা থে‌কে ঢাকাগামী ‘পালকি পরিবহনের’ বাসটি যান্ত্রিক ত্রুটির কারণে পাঁচ্চর সংলগ্ন বাখরেরকান্দি এলাকার সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে ঢাকাগামী ‘হানিফ পরিবহনের’ একটি বাস দাঁড়িয়ে থাকা বাসটিকে পেছন থে‌কে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই ‘পাল‌কি প‌রিবহ‌নের’ তিন যাত্রীর মৃত্যু হয়। এ সময় দুই বাসের অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার ক‌রে স্থানীয় হাসপাতা‌লে চি‌কিৎসা দেওয়া হ‌য়।

নিহতদের নাম-পরিচয় শনাক্তের কাজ চলছে বলে এসআই মুনতাসির রহমান জানিয়েছেন।