১৬ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

টাঙ্গাইলে ‘শিশুকে হত্যা করে পানির ট্যাংকে লুকিয়ে রাখেন মামা’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন তার ভাগ্নিকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানান ওসি।

টাঙ্গাইলে ‘শিশুকে হত্যা করে পানির ট্যাংকে লুকিয়ে রাখেন মামা’

টাঙ্গাইলের ঘাটাইলে মামাবাড়ির পানির ট্যাংক থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2023, 05:08 PM

Updated : 27 Aug 2023, 07:28 PM

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মামাবাড়ির পানির ট্যাংক থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে; এ ঘটনায় শিশুর মামাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার লক্ষ্মীন্দর ইউনিয়নের মুরাইদ চাকপাড়া গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় বলে ঘাটাইল থানার ওসি লোকমান হোসেন জানান। 

নিহত পাঁচ বছর বয়সী তুলি আক্তার ওই গ্রামের সোহেলের মেয়ে।

স্থানীয়দের বরাতে ওসি লোকমান বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যায় তুলিকে তার নানী মরিয়ম বেগম বাড়িতে রাখার কথা বলে নিয়ে যান। এর কিছুক্ষণ পরেই তুলির মামা সুমন মিয়া তার দুলাভাইকে (তুলির বাবাকে) ফোন করে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তুলিকে হত্যার হুমকি দেন সুমন।

“শুক্রবার সকালে তুলিকে খুঁজতে তার বাবা-মা সুমনের বাড়িতে যান। এ সময় সুমন ও তার পরিবারের অন্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এলাকাবাসীর সহযোগিতায় সুমন ও তার মা মরিয়মকে আটক করা হয়।” 

খবর পেয়ে পুলিশ সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পানির ট্যাংক থেকে তুলির মরদেহ উদ্ধার করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাসে সুমন তার ভাগ্নিকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানান ওসি লোকমান। 

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে ওসি বলেন, শিশুটির মরদেহের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।