১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাটোরে হাসপাতালের পেছনে মিলল দুটি পিস্তল

হাসপাতালের পেছনের গলি থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র দুটি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

নাটোরে হাসপাতালের পেছনে মিলল দুটি পিস্তল

নাটোরে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা দুটি পিস্তল।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2023, 12:17 AM

Updated : 02 Nov 2023, 10:41 AM

নাটোর সদর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ও একটি দেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে আধুনিক সদর হাসপাতালের পেছনের গলি থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নিচাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা।

তিনি বলেন, গোপন খবর পেয়ে সন্ধ্যায় হাসপাতালের পেছনে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে কয়েকজন যুবক পালিয়ে যান।

পরে সেখানে পরিত্যক্ত একটি ব্যাগের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল ও একটি দেশি রিভলবার উদ্ধার করা হয় বলে জানান সোহেল রানা।

তিনি আরও বলেন, কারা কী উদ্দেশে এখানে অস্ত্র নিয়ে এসেছে তা দ্রুত খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।