১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিনের পথে জাহাজ বন্ধ, আটকা ৫০০ পর্যটক

আগামী তিনদিন আবহাওয়ার এ পরিস্থিতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া কার্যালয়।

বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিনের পথে জাহাজ বন্ধ, আটকা ৫০০ পর্যটক

ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2023, 04:00 PM

Updated : 19 Mar 2023, 04:11 PM

বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌ-পথে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

রোববার দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজামান এ তথ্য জানিয়েছেন।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহওয়াবিদ মো. আবদুর রহমান বলেন, “মৌসুমী আবহাওয়ার কারণে বৈরী পরিবেশ সৃষ্টি হলেও কোনো সংকেত নেই। তবে আগামী তিনদিন এ পরিস্থিতি অব্যাহত থাকবে। এ সময়ের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।”

ইউএনও কামরুজ্জামান বলেন, “আবহাওয়া পরিস্থিতির কারণে রোববার সকালে টেকনাফ থেকে পর্যটকবাহী কোনো জাহাজ সেন্ট মার্টিনে যেতে দেওয়া হয়নি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে।

যেসব পর্যটক সেন্ট মার্টিন যেতে টিকিট নিয়েছেন তাদের টাকা ফেরত দিতে বলা হয়েছে বলে জানান ইউএনও।

শনিবার সেন্ট মার্টিন ভ্রমণে যাওয়া ৫০০ কাছাকাছি পর্যটক সেখানে আটকা পড়েছেন।

ইউএনও আরও বলেন, পর্যটকরা যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্তক থাকতে বলা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে আবার জাহাজ চলাচল শুরু হবে।