২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

কিশোরগঞ্জে বাড়ির উঠান থেকে প্রবাসীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

প্রায় দুই বছর সিঙ্গাপুরে থাকার পর এক মাস আগে ছুটিতে দেশে ফেরেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Sep 2026, 12:55 PM

Updated : 29 Sep 2026, 01:55 PM

কিশোরগঞ্জের ভৈরবে নিজ বাড়ির উঠানে গাছের সঙ্গে হাত-পা মুখ বাঁধা অবস্থায় এক প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে

পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি এলাকা থেকে মরদেহটি উদ্ধারের খবর জানান ভৈরব থানার ওসি মাহবুর।

 নিহত ২৬ বছর বয়সী রোকন আহমেদ জয় ওই এলাকার মো. সাত্তার মিয়ার ছেলে।

 স্থানীয়রা জানান, রোকন আহমেদ জয় সিঙ্গাপুরে শ্রমিকের কাজ করেন। প্রায় দুই বছর সেখানে থাকার পর এক মাস আগে ছুটিতে দেশে ফেরেন তিনি।

সকালে বাড়ির উঠানে একটি গাছের সঙ্গে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 ওসি মাহবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।