২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কুষ্টিয়ায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ট্রলিটি পুলিশ জব্দ করলেও চালক পালিয়ে গেছে।

কুষ্টিয়ায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ফাইল ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2022, 11:46 AM

Updated : 25 Dec 2022, 11:50 AM

কুষ্টিয়ার দৌলতপুরে মাটিবোঝাই ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুইজনের মৃত্যু হয়েছে।

উপজেলার খলিসাকুণ্ডি ইউনিয়নের শ্যামনগর বাজার সংলগ্ন এলাকায় শনিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে দৌলতপুর থানার পরিদর্শক (ওসি) মজিবুর রহমান জানান।

নিহতরা হলেন- শ্যামনগর গ্রামের ভিকু মণ্ডলের ছেলে মোটরসাইকেল আরোহী ইরফান (৩৪) ও মৌবাড়িয়া গ্রামের জামাল মণ্ডলের ছেলে আশিক (২৪)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইরফান ও আশিক মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মাটি বোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে দুজনই গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

ওসি মজিবুর বলেন, দুই যুবকের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রলিটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।