১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশায় ৬ ঘণ্টা বন্ধ থাকলো দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি

দুর্ঘটনা এড়াতে রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ।

রাজবাড়ী প্রতিনিধি

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2023, 10:27 AM

Updated : 01 Jan 2023, 11:41 AM

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌপথে ছয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিলো।

কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৮টায় ফেরি চলাচল আবার শুরু হয় বলে বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব‍্যবস্থাপক সালাহউদ্দিন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শনিবার গভীর রাত থেকে কুয়াশা বাড়তে থাকলে নদী পথ অস্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এ সময় মাঝ নদীতে একটি ফেরি এবং ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ে। ফলে তীব্র শীতের মধ্যে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

বিআইড‌ব্লিউ‌টি‌সি পাটুরিয়া ঘাট শাখার সহকারি ব্যবস্থাপক আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রী ও গাড়ির চাপ রয়েছে। ১৫টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে।

বিআইড‌ব্লিউ‌টি‌সি পাটুরিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রী ও গাড়ির চাপ রয়েছে। ১৫টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে।