১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে জাবিতে ছাত্র ইউনিয়নের সমাবেশ

ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের অবসান এবং ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। 

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে জাবিতে ছাত্র ইউনিয়নের সমাবেশ

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন সংসদের সমাবেশ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2023, 06:24 PM

Updated : 15 Oct 2023, 06:24 PM

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন সংসদ।

রোববার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ফিলিস্তিনে ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের অবসান এবং ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। 

তারা বলেন, ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে পশ্চিমাদের কোনো মাথাব্যথা নেই। অন্যদিকে তারা অধিকারের কথা বলছে, স্বাধীনতার কথা বলছে। এ দ্বি-চারিতার তীব্র নিন্দা জানাই। জাতিসংঘের একটা রেজ্যুলেশন আছে যে, ফিলিস্তিন আলাদা রাষ্ট্র হবে। কিন্তু জাতিসংঘ এখানে নীরব ভূমিকা পালন করছে।

সমাপনী বক্তব্যে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের আহ্বায়ক আলিফ মাহমুদ বলেন, “ফিলিস্তিনে ইসরায়েলি দখলদার বাহিনী হামলা চালিয়ে ফিলিস্তিনের ভূমি দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে। এ অভিযানে চার লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এটা সুস্পষ্ট আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।”

এ সময় ফিলিস্তিনে গণহত্যার আন্তর্জাতিক আইনে বিচার দাবি জানান তিনি।