১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় উদ্ধার ‘আরবীয় ঘোড়া’ আনসারকে দিল বিজিবি

দেশ সুরক্ষার কাজে এ ঘোড়া ব্যবহার হবে বলে জানায় বিজিবি।

সাতক্ষীরায় উদ্ধার ‘আরবীয় ঘোড়া’ আনসারকে দিল বিজিবি

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নে বিজিবি’র খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ ভিডিপি উপ মহাপরিচালক শাহ্ আহমেদ ফজলে রাব্বি’র কাছে ঘোড়াটি হস্তান্তর করেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2022, 08:36 PM

Updated : 29 Dec 2022, 08:36 PM

সাতক্ষীরার বাঁশদহা সীমান্ত থেকে উদ্ধার একটি আরবীয় রেসের ঘোড়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) কাছে হস্তান্তর করেছে বিজিবি।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নে বিজিবি’র খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ ভিডিপি উপ মহাপরিচালক শাহ্ আহমেদ ফজলে রাব্বি’র কাছে এ ঘোড়া হস্তান্তর করেন।

এ সময় বিজিবি’র ওই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. আল মাহমুদসহ অন্য কর্মকর্তারা ছিলেন।

বিজিবি’র মামুনুর রশীদ সাংবাদিকদের বলেন, ভারতে পাচারকালে গত ১৫ অগাস্ট ভোরে সাতক্ষীরা সীমান্তের বাঁশদহা এলাকা থেকে থরোব্রেড জাতের আরীয়ান ওই ঘোড়াটি আটক করা হয়।

“অন্য সাধারণ ঘোড়ার মত তাজা ঘাস, মানসম্মত খড়, ফল ও সবজি খায় থরোব্রেড জাতের ঘোড়া। এরা ক্ষেত্র বিশেষে ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত বাঁচে। ঘোড় দৌড়ের জন্য এ জাতের প্রাণীর সারা বিশ্বে চাহিদা আছে। দাম ২ থেকে ৩ কোটি টাকা পর্যন্ত হতে পারে।”

দেশ সুরক্ষার কাজে এ ঘোড়া ব্যবহার হবে বলে জানান বিজিবি কমান্ডার।