১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

হাইমচরে নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীর জয়

চেয়ারম্যান পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

হাইমচরে নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীর জয়

বিজয়ী শাহাদাত হোসেন সবুজ

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2022, 03:54 PM

Updated : 31 Dec 2022, 03:53 PM

চাঁদপুরের হাইমচর উপজেলার গাজীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

নৌকার হাবিবুর রহমান গাজীকে পরাজিত করেন মোটরসাইকেলের শাহাদাত হোসেন সবুজ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা তিনটি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হয়। রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহজাহান মামুন ফলাফল ঘোষণা করেন।

শাহজাহান জানান, এ ইউনিয়নের মোট ভোটার ৩ হাজার ৮৮ জন। চেয়ারম্যান পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান গাজী ও স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন সবুজের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়।

নৌকা প্রতীকে হাবিবুর রহমান গাজী পেয়েছেন ৯৫৫ ভোট ও মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন সবুজ পেয়েছেন ১ হাজার ৬২ ভোট। আনারস প্রতীক পেয়েছে ৯১ ও ঘোড়া প্রতীক পেয়েছে ৩৮টি ভোট।

বিজয়ী প্রার্থী শাহাদাত হোসেন সবুজ বলেন,“ আমি জনগণের ভোটে বিজয়ী হয়েছি। এ বিজয় আমার গাজীপুর ইউনিয়নবাসীর বিজয়। আজকে প্রশাসন একটি চমৎকার নির্বাচন উপহার দিয়েছে। আমি প্রশাসনের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার এ জয়কে ইউনিয়নবাসীকে উৎসর্গ করলাম।”

উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহজাহান বলেন, সুষ্ঠ, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চরাঞ্চলবাসীর জন্য ইভিএম নতুন হলেও তেমন কোনো সমস্যা হয়নি। নির্বাচনের বিষয়ে কোনো প্রার্থীর অভিযোগ ছিল না।