২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কংসে ভাসছিল অজ্ঞাত শিশুর অর্ধগলিত লাশ

আনুমানিক ৯ বছর বয়সি শিশুটির পরনে বিদ্যালয়ের পোশাকের মধ্যে ছিল খয়েরি রঙের শার্ট ও হাফপ্যান্ট।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2024, 09:34 PM

Updated : 26 Aug 2026, 10:54 AM

নেত্রকোণার দুর্গাপুরে কংস নদ থেকে অজ্ঞাত পরিচয় শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার দুপুরে উপজেলার ঝানজাইলের খাঁ পাড়া এলাকায় কংস নদ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে দুর্গাপুর থানার ওসি মুহাম্মদ বাচ্চু মিয়া জানান।

আনুমানিক ৯ বছর বয়সি শিশুটির পরনে বিদ্যালয়ের পোশাকের মধ্যে ছিল খয়েরি রঙের শার্ট ও হাফপ্যান্ট।

ওসি জানান, স্থানীয়দের কাছ থেকে জানতে পেরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।” 

ওসি বাচ্চু মিয়া আরও বলেন, “ধারণা করা হচ্ছে, উজান থেকে নদীর স্রোতে লাশটি ভেসে এসেছে। শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”