১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাহাজে ৭ খুন: চাঁদপুরে অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে মামলা

জাহাজের মালিকের পক্ষে মাহবুব মুর্শেদ বাদী হয়ে মঙ্গলবার রাতে হাইমচর থানায় মামলাটি করেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2024, 02:51 PM

Updated : 10 Sep 2026, 12:26 PM

চাঁদপুরের মেঘনায় জাহাজে সাত খুনের ঘটনায় ১০ জনকে অজ্ঞাত আসামি রেখে মামলা হয়েছে। 

জাহাজের মালিকের পক্ষে মাহবুব মুর্শেদ বাদী হয়ে মঙ্গলবার রাতে হাইমচর থানায় মামলাটি করেন বলে চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান। 

এদিকে বিকালে চাঁদপুর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে সাতজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

তারা হলেন- জাহাজের মাস্টার ফরিদপুর জোয়াইর উপজেলার গোলাম কিবরিয়া (৬৫), তার ভাগনে জাহাজের লস্কর শেখ সবুজ (৩৫), জাহাজের সুকানি নড়াইলের লোহাগড়ার আমিনুল মুন্সী (৪০), জাহাজের লস্কর মাগুরার মোহাম্মদপুরের মাজেদুল ইসলাম (১৭), একই এলাকার লস্কর সজিবুল ইসলাম (২৬), নড়াইল লোহাগড়া এলাকার জাহাজের ইঞ্জিন চালক সালাউদ্দিন মোল্লা (৪০) এবং মুন্সীগঞ্জ শ্রীনগর থানার জাহাজের বাবুর্চি রানা (২০)।

সোমবার বিকালে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে এমভি ‘আল বাখেরাহ’ জাহাজ থেকে পাঁচটি লাশ উদ্ধার করা হয়। এ সময় গুরুতর আহত আরও তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

জাহাজে ৭ খুন: 'কইছিল মা বসে না থাহে জাহাজে যাই, কিছু টাহা হবি'

জাহাজে ৭ খুন: 'পরিকল্পিত হত্যাকাণ্ড', দাবি স্বজনদের

জাহাজে ৭ খুন: ছয় শ্রমিকের লাশ পরিবারের কাছে হস্তান্তর, তদন্তে আরও

মেঘনার জাহাজে ৭ খুন: ডাকাতি নয়, 'ভিন্ন কিছু' দেখছে পুলিশ

মেঘনার সেই জাহাজের সুকানির শ্বাসনালী কাটা, ঢাকা মেডিকেলে ভর্তি