লালমনিরহাটে আওয়ামী লীগ-ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার
হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন নবী বলেন, তাদের বিরুদ্ধে গরু চুরির মামলা রয়েছে।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের উপজেলা সভাপতি শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
একই দিন হাতীবান্ধা উপজেলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার ভোরে কালীগঞ্জ উপজেলার কাশীরাম এলাকা থেকে শরিফুলকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা বাবলু মিয়ার ছেলে।
কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, শরিফুলের বিরুদ্ধে রংপুর ও লালমনিরহাটে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার একাধিক মামলা রয়েছে।
তিনি জানান, শরিফুলকে আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ড আবেদন করা হবে।
এদিকে, হাতীবান্ধা থানা পুলিশ নওদাবাস ইউনিয়ন যুবলীগের সভাপতি মফিজুল ইসলাম সুমন এবং গড্ডিমারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খানকে গ্রেপ্তার করেছে।
হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন নবী বলেন, তাদের বিরুদ্ধে গরু চুরির মামলা রয়েছে।
