২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়িতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সমির-রাজু

খাগড়াছড়ি প্রেস ক্লাবে অনুষ্ঠিত সভায় ১৯ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।

খাগড়াছড়িতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সমির-রাজু
খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সমির মল্লিক (বায়ে) এবং সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2026, 11:36 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

খাগড়াছড়িতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন করা হয়েছে। 

বুধবার বিকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে অনুষ্ঠিত সভায় পুরোনো কমিটি বিলুপ্ত করে ১৯ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। 

কমিটিতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সমির মল্লিক সভাপতি এবং চ্যানেল ওয়ানের প্রতিনিধি দিদারুল আলম রাজু সাধারণ সম্পাদক হয়েছেন।

কমিটিতে মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি কানন আচার্য্য সহসভাপতি, চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি নুরুচ্ছাফা মানিক যুগ্ন সম্পাদক, নাগরিক টেলিভিশনের প্রতিনিধি জাফর সবুজ অর্থ সম্পাদক এবং বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি মো. মাইন উদ্দীন দপ্তর সম্পাদক হয়েছেন।

নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি জহুরুল আলমের সভাপতিত্বে কমিটি পুনর্গঠন ও পর্যালোচনা সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় করার বিষয়ে পর্যালোচনা করা হয়।

সভা শেষে পুরনো কমিটি বিলুপ্ত করেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক বাংলাভিশনের প্রতিনিধি এইচ এম প্রফুল্ল। পরে কমিটির ঘোষণা দেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য।