Published : 11 Jun 2026, 12:06 AM
বগুড়া মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরুকে সভাপতি এবং মনিরুজ্জামান মনিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্য নেতারা হলেন- জ্যেষ্ঠ সহসভাপতি মশিউর রহমান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুহিন এবং সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।