১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী-৫ আসনে জয়ী ওবায়দুল কাদের

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2024, 10:19 PM

Updated : 07 Jan 2024, 10:21 PM

নোয়াখালী-৫ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

রোববার রাত ৯টায় নোয়াখালীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন, কোম্পানীগঞ্জ-কবিরহাট নিয়ে গঠিত নোয়াখালী-৫ আসনে মোট ১৩২টি কেন্দ্রের সবগুলোর ফল পাওয়া গেছে। ওবায়দুল কাদের পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ১৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির খাজা তানভীর আহমেদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৭০২ ভোট। 

নোয়াখালী-৫ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ শামসুদ্দোহা (চেয়ার), জাসদের মোহাম্মদ মকছুদের রহমান (মশাল), জাতীয় পার্টির খাজা তানভীর আহমেদ (লাঙ্গল) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শাকিল মাহমুদ চৌধুরী (ছড়ি) প্রতিদ্বন্দ্বীতা করছেন।