২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

সহিদ চৌকিয়া রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্যসচিব।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2026, 11:10 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্যসচিব সহিদ চৌকিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার দুপুরে তাকে পৌর শহরের জিয়া শপিং কমপ্লেক্সের সামনে থেকে গ্রেপ্তার করা হয় বলে রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান।   

পেশায় ব্যবসায়ী সহিদ রামগঞ্জ পৌরসভার পশ্চিম আংগারপাড়া এলাকার বাসিন্দা।

সহিদের সহধর্মিনী রুমা আক্তার বলেন, সহিদকে পুলিশ গ্রেপ্তার করতে বাড়িতে অভিযান চালায়। এ কারণে কয়েকদিন ধরে তিনি বাড়িতে থাকতে পারছিলেন না। বাজার থেকে তাকে পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করে নিয়ে গেছে।

রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, সহিদ নামে একজন গ্রেপ্তার রয়েছে। তার বিরুদ্ধে মামলা আছে। 

তবে কী মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা তিনি কার্যালয়ের বাইরে থাকায় বলতে পারছেন না বলে জানিয়েছেন।