২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে যৌথ বাহিনীর তল্লাশিতে ৩ বাইক জব্দ, জরিমানা

লাইসেন্স না থাকায় চারটি মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চাঁদপুরে যৌথ বাহিনীর তল্লাশিতে ৩ বাইক জব্দ, জরিমানা
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর উদ্যোগে যানবাহনে তল্লাশি চালানো হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2025, 08:11 PM

Updated : 26 Aug 2026, 01:10 PM

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর উদ্যোগে যানবাহনে তল্লাশি চালানো হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার গৃদকালিন্দিয়া বাজার এলাকায় চেক পোস্ট বসিয়ে লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। 

সন্ধ্যায় চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান সাংবাদিকদের বলেন, চেক পোস্টে ৬০টি যানবাহনে তল্লাশি করা হয়। এ সময় লাইসেন্স না থাকায় চারটি মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

আর লাইসেন্স না থাকায় তিনটি মোটরসাইকেল জব্দ করে থানায় পাঠানো হয়।

দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইন পরিপন্থি সব ধরনের অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।