২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ১০ কোটি টাকার বনের জমি উদ্ধার

“অবৈধভাবে নির্মিত দোতলা ভবন, দোকানপাটসহ বিভিন্ন ধরনের ছোটো বড়ো মোট ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।”

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2025, 09:41 PM

Updated : 26 Aug 2026, 11:40 AM

গাজীপুরে বনবিভাগের এক উচ্ছেদ অভিযানে প্রায় তিন একর বনের জমি অবৈধ দখল মুক্ত করা হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসন ও যৌথবাহিনীর সহায়তায় বনবিভাগের উদ্যোগে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয় বলে সহকারী বন সংরক্ষক মো. মোজাম্মেল হক জানান।

সহকারী বন সংরক্ষক মো. মোজাম্মেল হক বলেন, “অভিযানে মোট ৩ একর সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধার করা হয়েছে। সেখানে অবৈধভাবে নির্মিত দোতলা ভবন, দোকানপাটসহ বিভিন্ন ধরনের ছোটো বড়ো মোট ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়, যার বাজার মূল্য ১০ কোটি টাকা।” 

অভিযানে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার, সহকারী বন সংরক্ষক মো. মোজাম্মেল হক, গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন খান এলিস, বন বিভাগের ভাওয়াল রেঞ্জের রেঞ্জার মো. মাসুদ রানাসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এবং বনকর্মীরা উপস্থিত ছিলেন।