১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দিপু দাসের বাড়িতে ময়মনসিংহের ডিসি, স্ত্রীকে চাকরির আশ্বাস

চার দিন আগে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পোশাক শ্রমিক দিপুকে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া হয়।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 05:39 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে হামলায় নিহত দিপু চন্দ্র দাসের বাড়িতে থামেনি শোকের মাতম। প্রতিদিনই বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে। আর্থিক সহায়তাসহ দেওয়া হচ্ছে নানা আশ্বাস। 

সোমবার সকালে ময়মনসিংহ প্রশাসনের পক্ষ থেকে দিপু দাসের বাড়ি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সাইফুর রহমান। এ সময় নগদ অর্থ ও খাদ্য সহায়তার পাশাপাশি দীপুর স্ত্রীকে চাকরির আশ্বাস দিয়েছেন তিনি।

স্বামী ও সন্তান হারানোর বেদনায় পুরো পরিবার এখন শোকে কাতর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে শোকের মাতম যেন তাদের পরিবারের এখন নিত্যসঙ্গী।

সকালে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে দিপুর বাড়িতে যান জেলা প্রশাসক সাইফুর রহমান।

কর্মকর্তারা দিপুর পরিবারের খোঁজখবর নেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। পরে প্রশাসনের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা, শীত বস্ত্র, শুকনো খাবার ও একটি সেলাই মেশিন দিপুর পরিবারের কাছে তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, “নিহতের পরিবারকে সমবেদনা জানাতে তাদের বাড়িতে গিয়েছিলাম। সহযোগিতাসহ সবসময় তাদের পাশে থাকার কথা জানিয়েছি।”

এদিকে ঘটনার পর থেকে দিপুর পরিবারের নিরাপত্তায় তার বাড়িতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। 

বৃহস্পতিবার রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ভালুকার জামিরদিয়া পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কোম্পানির শ্রমিক দিপুকে (২৮) পিটিয়ে হত্যা করা হয়। এরপর তার লাশ গাছের ডালের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। 

দিপু তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। দুই বছর ধরে তিনি এই কোম্পানিতে কাজ করছিলেন।

এ ঘটনায় নিহতের ছোট ভাই অপু দাস ১৯ ডিসেম্বর অজ্ঞাত পরিচয় ১৫০ জনকে আসামি করে ভালুকা থানায় মামলা করেন। এখন পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ১২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ধর্ম নিয়ে 'কটূক্তিরঅভিযোগে ময়মনসিংহে শ্রমিককে পিটিয়ে হত্যা

দিপু দাসকে উত্তেজিত জনতার হাতে তুলে দেন ফ্লোর ইনচার্জর‌্যাব

'ধর্ম অবমাননা': ময়মনসিংহে শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

দিপু দাস হত্যাআরও ২ আসামি গ্রেপ্তার

ময়মনসিংহে দিপু দাস হত্যা মামলার ১২ আসামি ৩ দিনের রিমান্ডে