১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ধর্ম নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে ময়মনসিংহে শ্রমিককে পিটিয়ে হত্যা

ভালুকা মডেল থানার পরিদর্শক বলেন, পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2025, 12:13 AM

Updated : 26 Aug 2026, 05:21 PM

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মালেক বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত দিপু চন্দ্র দাশ ওই কারখানার শ্রমিক ছিলেন। তিনি তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাশের ছেলে।

পুলিশ জানায়, এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা নিহতের মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে রেখে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।