১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ধর্ম অবমাননা’: ময়মনসিংহে শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

বৃহস্পতিবার রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ভালুকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কোম্পানির শ্রমিক দিপু দাসকে পিটিয়ে হত্যা করা হয়।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2025, 08:17 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকা উপজেলায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।  

নিহত শ্রমিক দিপু চন্দ্র দাসের ছোট ভাই অপু চন্দ্র দাস অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি করেন বলে শুক্রবার বিকালে ভালুকা মডেল থানার ওসি জাহেদুল ইসলাম জানান। 

বৃহস্পতিবার রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ভালুকার জামিরদিয়া পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কোম্পানির শ্রমিক দিপুকে (২৮) পিটিয়ে হত্যা করা হয়। এরপর তার লাশ গাছের ডালের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। দিপু তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। দুই বছর ধরে তিনি এই কোম্পানিতে কাজ করছিলেন।