পাবনায় বিএনপির ২ ‘বিদ্রোহীসহ’ পাঁচজনের প্রার্থিতা বাতিল
যাচাই-বাছাই শেষে ২৭ জনের প্রার্থিতা বৈধ হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩২ জনের মধ্যে পাঁচজন অবৈধ হয়েছেন।
রোববার বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহেদ মোস্তফার নেতৃত্বে মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়।
বাতিল হওয়া প্রার্থিরা হলেন- পাবনা-১ আসনে সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স্বতন্ত্র প্রার্থী খায়ররুন নাহার মিরু ও হাজী ইউনুস আলী।
পাবনা-২ আসনে গণফোরামের প্রার্থী শেখ নাসির উদ্দিন। পাবনা-৩ আসনে গণঅধিকার পরিষদের হাসানুল ইসলাম রাজা।
পাবনা-৪ আসনে ঈশ্বরদী পৌর বিএনরি সাবেক সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু।
তবে পাবনা-৫ (সদর) আসনে কোনো প্রার্থীর মনোনায়ন বাতিল হয়নি।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, পাঁচটি আসনে মোট ৩৫ জন মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। পাঁচজন তাদের মনোনয়নপত্র জমা দেননি।
