১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অতিথি পাখি বিক্রির সময় গ্রেপ্তার ২

বালিহাঁসগুলোকে প্রাকৃতিক পরিবেশ অবমুক্ত করা হবে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2025, 11:37 AM

Updated : 10 Sep 2026, 12:27 PM

রাজধানী দুই এলাকায় অভিযান চালিয়ে ১০টি অতিথি পাখিসহ দুইজনকে আটক করেছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তারা।

ঢাকার ৩০০ ফিট ও বসুন্ধরা এলাকা থেকে বালিহাঁসসহ তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম কুমার মল্লিক। 

তিনি বলেন, বেশ কয়েকদিন ধরে এসব এলাকায় একটি চক্র অতিথি তথা বন্যপাখি বিক্রি করছে। বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সমাজে অনেক প্রগতিশীল নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়টি তুলে ধরে এবং বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটকে অবগত করে। 

পরে মঙ্গলবার এর বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের গোয়েন্দা দল ওইসব এলাকায় ব্যাপক অভিযান চালায়। এসময় স্বেচ্ছাসেবী লোকজন এবং ছাত্ররাও সহযোগিতা করে। 

অভিযানকালে ১০টি বালিহাঁসসহ দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

বালিহাঁসগুলোকে প্রাকৃতিক পরিবেশ অবমুক্ত করা হবে বলেও জানান বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের এ কর্মকর্তা।