টাঙ্গাইলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার
রেজাউল করিম হান্নান উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মামলায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপালপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, রোববার রাতে ছাত্রীর মা মামলাটি করেন। তারপরই পুলিশ আসামিকে গ্রেপ্তার করে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাশাপাশি স্কুল ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শিক্ষক রেজাউল করিম হান্নান উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
মামলার বরাতে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রেজাউল করিম পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে নির্জন শ্রেণিকক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে রোববার ক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
