Published : 29 Mar 2026, 01:43 PM
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় নদী থেকে ভাসমান অবস্থায় এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে নওপাড়া ইউনিয়নের সুতী নদীর কোনাপাড়া ফেরিঘাট এলাকা থেকে মৃতদেহটি উদ্ধারের খবর জানান কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ।
ওই নবজাতক ছেলে বলে জানালেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ওসি মেহেদী বলেন, “কোনাপাড়া ফেরিঘাট এলাকায় এক নবজাতক ছেলে শিশুর মরদেহ নদীর পানিতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
“পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠায়।”
এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি তদন্ত শুরু করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।