১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ২

ঢাকা থেকে ছেড়ে আসা মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা খুলনা থেকে ছেড়ে আসা খান পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2024, 01:46 PM

Updated : 26 Aug 2026, 10:19 AM

গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে আহত এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এই দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন।

শক্রবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান। 

নিহত সুরাইয়া বেগম (৫৫) খুলনার ময়লা পোতা এলাকার মারুফ হোসেনের স্ত্রী। 

ওসি আনিচুর বলেন, শুক্রবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস খুলনায় যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা খুলনা থেকে থেকে ঢাকাগামী খান পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক নিহত হন। 

আহত হন সুরাইয়া বেগমসহ মাইক্রোবাসের তিন যাত্রী এবং বাসের দুই যাত্রী। 

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

ওসি আরও বলেন, সেখানে সুরাইয়া বেগমের অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে সুরাইয়া বেগম মারা যান। 

আরও পড়ুন

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ২